"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন সদস্যসচিব আখতার হোসেন। সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তারা ব্যালট রেভল্যুশনে বিশ্বাসী।
২৫ জুলাই, ২০২৬
বিজয় দিবসে ইবি ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সকাল ১১টার পর ইবি মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, উল্লাস মাহমুদসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
২৫ জুলাই, ২০২৬
জাবিতে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভর্তি পরীক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ বছর মোট ১,৮৪৪টি আসনের বিপরীতে ২,১৯,৩৯৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।
২৫ জুলাই, ২০২৬
বন্দর ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে স্কপের অবরোধ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরমুখী সড়কে ঘোষিত অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম জেলা শাখা। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে হালিশহর বড়পোল ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্টঘোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে বন্দরমুখী যানগুলো চলাচলে আংশিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
কালিয়াকৈরে তৈরি পোশাক কারখানায় দূষিত পানি পানে তিন শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানায় দূষিত পানি পান করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেছে।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-১৭ আসনে এনসিপির প্রার্থী তাজনূভা জাবীন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় ঢাকা-১৭ আসনে দলের মনোনয়ন পেয়েছেন ডা. তাজনূভা জাবীন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
২৫ জুলাই, ২০২৬
গোলাম আযমকে সূর্যসন্তান বলা মুক্তিযোদ্ধাদের চরম অপমান: মির্জা আব্বাস
গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রশ্ন করেন, 'গোলাম আযমসহ তার সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হন, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়?' মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
২৫ জুলাই, ২০২৬
দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: কেন শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশ যে নোট ভারবাল পাঠিয়েছে, তা গ্রহণ করলেও ভারত আপাতত কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। দ্য ডিপ্লোম্যাট তাদের প্রতিবেদনে বলেছে, আইসিটির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দ্রুত ফেরত পাঠানোর আহ্বান জানালেও দিল্লি বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে দেখছে।
২৫ জুলাই, ২০২৬
ঢাকায় পিসিসিপির শান্তিচুক্তির প্রাপ্তি, প্রত্যাশা ও পুনঃমূল্যায়ন বিষয়ক আলোচনা সভা
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ঢাকা মহানগর শাখার উদ্যোগে শান্তিচুক্তির প্রাপ্তি, প্রত্যাশা ও পুনঃমূল্যায়ন নিয়ে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ২৮ বছর অতিক্রম করলেও এলাকার মানুষের প্রত্যাশিত শান্তি, সমতা ও টেকসই উন্নয়ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বরং বিভিন্ন স্বার্থপোষক গোষ্ঠীর একপেশে প্রচারণা প্রকৃত অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
২৫ জুলাই, ২০২৬