"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
তিন শর্তে জাতীয় সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের
আগামীতে ক্ষমতায় এলে তিন শর্তে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে মিরপুরের কাফরুলে নির্বাচনি প্রচারণায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, 'অনেক রাজনৈতিক দল ক্ষমতায় গেলে জামায়াতকে বাদ দেওয়ার কথা বলে। কিন্তু আমরা ক্ষমতায় গেলে তাদেরকে নিয়েই তিন শর্তে জাতীয় সরকার গঠন করব।'
২৫ জুলাই, ২০২৬
৩০০ আসনের ২২০ চায় শরিকরা, কি করবে জামায়াত?
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ইসলামি দলগুলোর জোট আসন সমঝোতার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তবে, শুরুর দিকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা করা জামায়াতের জন্য শরিকদের ২২০ আসনের দাবি নতুন চাপ সৃষ্টি করেছে। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের যুগান্তরকে জানিয়েছেন, আসন সমঝোতা খুব কাছে এসেছে এবং সমমনা দলগুলো একক প্রার্থী দেওয়ার বিষয়ে কাজ করছে।
২৫ জুলাই, ২০২৬
হাতিরঝিলে বাসা থেকে ভাইবোনের মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকা থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থী-স্থানীয়দের মধ্য তুমুল সংঘর্ষ, আহত অন্তত পাঁচ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন তারেক রহমান: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের পরই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।
২৫ জুলাই, ২০২৬
জাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আবর্তনের শিক্ষার্থীদের নতুন ব্যাচকে উষ্ণ শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার(৯ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে নবীনবরণ অনুষ্ঠানটি আয়োজন করেন প্রগতিশীল বাম ধারার সংগঠনটি। ফার্মেসি বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী রাফিন বলেন, ‘আজ আমাদের ৫৪তম আবর্তনকে যে নবীনবরণ দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সেটির অংশ হতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করছি।
২৫ জুলাই, ২০২৬
বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিং: 'টিম বাংলাদেশ’ গড়ল বিশ্ব রেকর্ড
স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভ করে বিশ্বের রেকর্ড গড়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর উদ্যোগে রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। ‘টিম বাংলাদেশ’-এর এই ৫৪ জন প্যারাট্রুপারের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী একত্রিত হয়ে আকাশে ফ্লাইপাস্ট মহড়া প্রদর্শন করে।
২৫ জুলাই, ২০২৬
জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় ৯ নিহত
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। আজ রোববার পুলিশ এই তথ্য জানিয়েছে। চলতি ডিসেম্বর মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের গোলাগুলির ঘটনা।
২৫ জুলাই, ২০২৬
কড়াইল বস্তিতে আগুনে নিঃস্ব হাজারো মানুষ
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১৫শ ঘরবাড়ি। একরাতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাজারো বস্তিবাসী। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানীর বনানীর পাশের কড়াইল বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
২৫ জুলাই, ২০২৬
৮ থেকে ১২ই ফেব্রুয়ারির যেকোনো দিন জাতীয় নির্বাচন: ইসি
ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, আগামী বছরের ৮ থেকে ১০ ফেব্রুয়ারির যেকোনো দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। একই সঙ্গে ৮ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আগামী ৭ ডিসেম্বর কমিশনের সভা অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই, ২০২৬