স্বৈরাচার মুক্ত হওয়াটাই আমাদের প্রাধান্য ছিল : রাজীব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, স্বৈরাচার মুক্ত হওয়াটাই আমাদের প্রাধান্য ছিল। কে করেছে এটা নিয়ে আমাদের মাথা ব্যাথা ছিল না। লিংক রোডে আমরা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছিলাম। সেখানে বিএনপি নেতাকর্মীদের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল, শিক্ষার্থী ও সাধারণ মানুষেরও এই আন্দোলনে সম্পৃক্ততা ছিল।

নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে একথা বলেন তিনি।

জুলাই আন্দোলনে নির্দেশনা ছিল পেছন থেকে তাদের সহযোগীতা করা। সম্মুখ সারিতে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ছিলেন। পেছন থেকে আমরা তাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়েছি। আমাদের শক্তভাবে বলা হয়েছিল ক্যামেরার সামনে না আসার জন্য।

নারায়ণগঞ্জে আমাদের প্রায় ৫৭ জন শহীদ হয়েছে। এদের মধ্যে ২২ জন নারায়ণগঞ্জের বাকিরা অন্যান্য জেলার। বিএনপি এই আন্দোলনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্দোলনের মাঠে ছিল।

তিনি বলেন, এ আন্দোলন যেন ব্যার্থ না হয় তা নিশ্চিত করতে তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছিলেন। আমরা কারফিউ ভেঙে রাজপথে ছিলাম। সকল দলের মানুষের অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ আমাদের কবুল করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা