সাতক্ষীরায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয় ভাঙচুর ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আজ দুপুর ১২টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা অভিযোগ করেন, গত রাতে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী—আক্তারুজ্জামান বাপ্পী, বাবলু, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবদল নেতা আয়ুব হোসেন, ছাত্রদল নেতা সামাদ, যুবদল নেতা শাহাদাত এবং আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বী গোপাল ঘোষ, রাজু ঘোষ ও মায়া ঘোষের ওপর নির্যাতন চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ শেখ এবং নির্যাতনের শিকার বলে দাবি করা গোপাল ঘোষ, রাজু ঘোষ ও মায়া ঘোষ। তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ সময় আরও অভিযোগ করা হয়, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ‘জাগরণী ক্লাব’-কে বিএনপি কার্যালয় হিসেবে উপস্থাপন করে পরিকল্পিতভাবে ভাঙচুরের নাটক সাজানো হয়েছে। পরবর্তীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা চলছে বলেও দাবি করা হয়।

অন্যদিকে, একই ইস্যুতে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র ষড়যন্ত্রের প্রতিবাদে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক আরেকটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন ও আব্দুল হামিদ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ঝাউডাঙ্গা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. রানা হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা উভয় ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল মহলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ