প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, দেহ টুকরো করে ফ্রিজে রাখলেন নৌবাহিনী কর্মকর্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রেমিকার সঙ্গে বিরোধের জেরে তাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে চিন্তাদা রবীন্দ্র নামের এক যুবকের বিরুদ্ধে। হত্যার পর প্রেমিকার দেহ থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন করে ফ্রিজে লুকিয়ে রাখার মতো লোমহর্ষক ঘটনাটি ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহতের নাম পলিপাল্লি মৌনিকা (৩১)। অভিযুক্ত রবীন্দ্র ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ৩০ বছর বয়সী রবীন্দ্র ও মৌনিকার পরিচয় হয়। এরপর থেকেই তারা প্রেমের সম্পর্কে জড়ান। বিভিন্ন সময়ে তারা পার্ক ও থিয়েটারে দেখা করতেন। গত কয়েক সপ্তাহ আগে রবীন্দ্রের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেলে, সেই সুযোগে গত রোববার মৌনিকাকে নিজের বাড়িতে ডাকেন রবীন্দ্র।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, বাড়িতে আসার পর থেকেই রবীন্দ্র ও মৌনিকার মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রবীন্দ্র মৌনিকাকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর আলামত লুকাতে অনলাইন থেকে একটি ধারালো ছুরি কেনেন তিনি। পরে ওই ছুরি দিয়ে মৌনিকার দেহ থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন করেন। এরপর শরীরের কিছু অংশ ফ্রিজে রেখে দেন এবং বাকি অংশ ট্রলি ব্যাগে ভরেন।

ঘটনার পর রবীন্দ্র নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং নিজের দোষ স্বীকার করেন।

পুলিশের কাছে রবীন্দ্র দাবি করেন, সম্পর্কের সুযোগ নিয়ে মৌনিকা তার কাছ থেকে সাড়ে তিন লাখ রুপি হাতিয়ে নিয়েছেন। এছাড়া বারবার সম্পর্কের কথা স্ত্রীর কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করছিলেন।

সম্পর্কের জটিলতা এবং টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত এই ভয়াবহ হত্যাকাণ্ডের দিকে মোড় নেয়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, রবীন্দ্রকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ