প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ও শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মোট ১০টি দেশের ৪১ হাজার ৫৪৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা থেকে প্রবাসী বাংলাদেশিদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। প্রথম দিনে তিনটি দেশে এবং শনিবার সাতটি দেশে ব্যালট প্রেরণ করা হয়েছে।

সালীম আহমাদ খান বলেন, আগামী ২১ জানুয়ারি বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর ভোটাররা অ্যাপের মাধ্যমে বা ইসির ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট তথ্য জানতে পারবেন। এরপর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে লগইন করে নিজ নিজ আসনের প্রার্থীদের তালিকা দেখে ব্যালট পেপারে প্রতীকের পাশে নির্ধারিত ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, কেউ যদি প্রতীক বরাদ্দের আগেই ভোট দেন, তবে সেই ভোট বাতিল হবে না। তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পর প্রার্থী দেখে ভোট দেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

ইসি কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে অস্ট্রেলিয়ায় ৮৯২টি, যুক্তরাজ্যে ৫৭৩টি এবং মালয়েশিয়ায় ৬ হাজার ২৪৬টি ব্যালট প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৪৮০টি, চীনে ৬৮১টি, কুয়েতে ১ হাজার ৩১০টি, কাতারে ২ হাজার ৭৩৭টি, সৌদি আরবে ৭ হাজার ৩৪৩টি, জাপানে ৫ হাজার ৬০০টি এবং দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৬৮১টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট ৫ লাখ ৪০ হাজার ৬১০ জন ভোটার নিবন্ধন করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি