স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি, মন্তব্য সারজিস আলমের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ০৩:০৩:০০
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জোটের বদলে দলীয় প্রতীকে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নিজেদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি।

সারজিস আলম জানান, দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিপি। আগামী নভেম্বরের মধ্যে এসব প্রার্থীর নাম ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়নে দলের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার অংশ হিসেবে ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে।

এনসিপির এই নেতা আরও জানান, শুধু নির্বাচনকে কেন্দ্র করেই সাংগঠনিক কার্যক্রম সীমাবদ্ধ রাখা হচ্ছে না। আগামী ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে দল এবং সহযোগী সংগঠনের কাঠামো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলের এই সাংগঠনিক বিস্তার ভবিষ্যতের রাজনীতিতেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট