সৌদিগামী ৮৬ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:৫২:৪০
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সৃষ্ট অচলাবস্থার প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ৮৬টি ফ্লাইটের চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী।

বুধবার (১৪ অক্টোবর) এভিয়েশন সিকিউরিটি ম্যানেজমেন্টের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিব এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের তথ্যমতে, সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ৩৬টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, সৌদি আরবের বিমানবন্দরকেন্দ্রিক পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের আরও ৫০টি ট্রানজিট ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

ফ্লাইট চলাচলে এই বিঘ্নের কারণে বিপুলসংখ্যক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে সৌদি আরবগামী ও সেখান থেকে অন্য গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের যাত্রাসূচি ব্যাহত হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন