শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ বিমানমন্ত্রীর

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ১০:০৯:৩২
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও ব্যাগেজ ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় যাত্রীদের সুবিধার্থে দ্রুত বিমানবন্দরে লাগেজ ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে যান মন্ত্রী। কোনো পূর্বঘোষণা ছাড়াই পরিচালিত এ পরিদর্শনে তিনি বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন।

সেখানে লাগেজের জন্য অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এম রশিদুজ্জামান মিল্লাত। বিমান থেকে নামার পর কত সময়ের মধ্যে লাগেজ হাতে পাওয়া যাচ্ছে, ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না এসব বিষয়ে যাত্রীদের অভিজ্ঞতা জানতে চান তিনি।

বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মতবিনিময়ের সময় যাত্রীরা ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তারা সন্তুষ্টির কথা জানান।

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

এ সময় বিমানবন্দরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন