সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবি করে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৭:২৩
ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে তাদের পরিবার। দীর্ঘদিনেও মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় এবার ট্রাইব্যুনালে অভিযোগ জানানো হলো।

রোববার (১৩ সেপ্টেম্বর) পরিবারের পক্ষে বাদী নওশের রোমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে লিখিত অভিযোগটি তুলে দেন।

অভিযোগ গ্রহণের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো যাচাই-বাছাই করে তদন্তে কোনো তথ্য বা উপাদান পাওয়া গেলে তা সংশ্লিষ্ট টাস্কফোর্সের কাছে হস্তান্তর করা হবে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সাগর-রুনি হত্যা মামলাটি বর্তমানে একটি টাস্কফোর্স তদন্ত করছে বলেও জানান তিনি।

সাগর সরওয়ার ও মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে নির্মমভাবে হত্যার শিকার হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং বিচারপ্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে আসছে তাদের পরিবার।

এদিকে, মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তা এ পর্যন্ত আদালতের কাছ থেকে ১২৯ বার সময় নিয়েছেন। ফলে এক যুগেরও বেশি সময় ধরে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের মধ্য দিয়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় নতুন করে অগ্রগতির প্রত্যাশা করছেন স্বজনরা।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ