জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন খলিলুর রহমান

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৬:৫০
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন ড. খলিলুর রহমান। তাকে সমর্থন ও সহযোগিতা করার জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

নিজেকে এই মর্যাদাপূর্ণ পদে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সভাপতি।

দায়িত্ব গ্রহণের পর দেওয়া বক্তব্যে জাতিসংঘের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, প্রতিষ্ঠার পর আট দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতি এড়াতে সংস্থাটির ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ বিশ্বের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা ও অধিকারকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশসহ নতুন নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

নতুন দায়িত্বে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় জাতিসংঘের কার্যকর ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন ড. খলিলুর রহমান।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো