এক কোম্পানি থেকেই ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪১:৫১

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও জরুরি গ্যাসের চাহিদা মেটাতে টোটাল এনার্জিসের কাছ থেকে ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত এসব এলএনজি আমদানি করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আগামী অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে দুটি করে এলএনজি কার্গো আমদানি করা হবে। চুক্তিতে প্রয়োজনে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে অতিরিক্ত কার্গো কেনার সুযোগও রাখা হবে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে তৈরি হওয়া অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে টোটাল এনার্জিসের কাছ থেকে সরাসরি এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক জ্বালানি বাজারের জেকেএম মূল্যের সঙ্গে প্রতি ইউনিটে শূন্য দশমিক শূন্য ছয় মার্কিন ডলার যোগ করে এলএনজির দাম নির্ধারণ করা হবে।

অন্যদিকে, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ডিজেল, জেট এ-১ ও ফার্নেস অয়েল কেনার জন্য পাঁচটি প্যাকেজের প্রস্তাব করা হয়েছে। এসব প্যাকেজে সম্ভাব্য মোট ক্রয়মূল্য ধরা হয়েছে প্রায় ১১ হাজার ৯১৪ কোটি টাকা।

তবে পাঁচটি প্যাকেজের কোনোটিরই চূড়ান্ত ক্রয় অনুমোদন দেওয়া হয়নি। সুপারিশ করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রস্তাবিত অতিরিক্ত মূল্য ও ভিত্তিমূল্য নিয়ে আলোচনা করে চূড়ান্ত দর নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। আলোচনা শেষে পাওয়া দর পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার সদ্য. ‘প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে’ সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার সদ্য. ‘প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে’ সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান