বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত

সদ্য সংবাদ ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৫:৫৬
ছবি: সংগৃহীত

ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানী হ্যানয়ে প্রেসিডেন্টের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকটি ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা। একই সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা, উচ্চপর্যায়ের পারস্পরিক সফর এবং আঞ্চলিক পর্যায়ে যৌথ সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে আলোচনায়।

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন মার্কিন ডলারে নেওয়ার লক্ষ্য নিয়েও আলোচনা হয়।

এর পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন সুযোগ চিহ্নিত করার বিষয়েও মতবিনিময় করেন তারা।

সাক্ষাৎ শেষে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন ক্ষেত্রগুলোতে কাজ করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান