দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান: দীনেশ ত্রিবেদী

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৯:০০
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের পারস্পরিক স্বার্থ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ভারতীয় হাইকমিশনার এ প্রত্যাশার কথা জানান।

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। দুই দেশের জনগণের যোগাযোগ ও সম্পর্ক আরও গভীর করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। পারস্পরিক সম্পর্ক জোরদারে দুই দেশের মধ্যে একটি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারের ভারত সফর নিয়েও কথা বলেন ভারতের হাইকমিশনার। তিনি জানান, তাদের ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বর্তমান স্পিকারের রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি একজন অভিজ্ঞ রাজনীতিক। পাশাপাশি তার ফুটবল খেলার দক্ষতার কথাও উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।

বৈঠকের আলোচনার বিষয়ে তিনি জানান, বাংলাদেশের সংসদ ও ভারতের সংসদের মধ্যে পারস্পরিক সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বিস্তৃত করার উপায় নিয়েও আলোচনা হয়েছে।

দীনেশ ত্রিবেদীর ভাষ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে যোগাযোগ ও আলোচনা ভবিষ্যতেও চলমান থাকবে। তার মতে, পারস্পরিক আলোচনা অব্যাহত রাখাই গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. ‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’ সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. ‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’