রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, এখন ফলাফলের অপেক্ষা

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ২৩:১৫:৪৩
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনের কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

ভোটগ্রহণ চলাকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সংসদ সদস্যরা ভোট দেন। তবে অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারেননি।

ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার প্রস্তুতি। গণনা সম্পন্ন হওয়ার পর জাতীয় সংসদ ভবনেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। পরে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল জানানো হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচিত রাষ্ট্রপতির শপথ আগামী শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর অনুষ্ঠিত নির্বাচনগুলোতে সরকারদলীয় প্রার্থী এককভাবে মনোনয়ন পাওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এবার ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়ায় রাষ্ট্রপতি পদে আবারও ভোটের আয়োজন করতে হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে একটি সাধারণ আসন শূন্য রয়েছে। ৫০টি সংরক্ষিত নারী আসনসহ বর্তমানে সংসদে মোট ৩৪৯ জন সদস্য রয়েছেন। তারাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন।

সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য ছাড়াও জামায়াতে ইসলামী, স্বতন্ত্র, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়ার বিষয়টিও ছিল গুরুত্বপূর্ণ।

গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়। সেই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর মধ্য দিয়ে কয়েক দশক পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা ও ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হলো।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম