ইয়েমেনের বিভিন্ন স্থানে সৌদির হামলা, নিহত ৪১ ও আহত ২৮

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ১৩:৩২:১২
ছবি: সংগৃহীত

ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও সাত নারী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৮ জন। হামলার পর সৌদি আরবকে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।

শুক্রবার (২০ নভেম্বর) প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, লোহিত সাগরের উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুদায়দাহ বন্দরসহ ইয়েমেনের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। রাজধানী সানা, সা’দা ও তায়িজেও হামলার কথা জানিয়েছে জোটটি।

হামলার পর হুতিদের পরিবহন ও গণপূর্ত মন্ত্রণালয় এক বিবৃতিতে এর নিন্দা জানায়। তাদের অভিযোগ, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলা হচ্ছে। এ ধরনের হামলায় সৃষ্ট মানবিক ও অর্থনৈতিক ক্ষতির দায় সৌদি আরবকে নিতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

হুতিদের পররাষ্ট্রমন্ত্রীও হামলার প্রতিক্রিয়ায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তার দাবি, ইয়েমেনের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

হুতি সরকারের মুখপাত্র ওমর আল-বুখাইতি বলেন, দীর্ঘদিনের অবরোধের পাশাপাশি হুদায়দাহ বন্দরে হামলা চালিয়ে দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো হচ্ছে। খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও সতর্ক করে বলেন, সৌদি আরবের হামলা অব্যাহত থাকলে জেদ্দাসহ দেশটির লোহিত সাগর উপকূলের বন্দরগুলোও হুতিদের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

এদিকে হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, সাম্প্রতিক হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে ৪৩৮ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৯২৪ জন। সানা, তায়িজ, সা’দা, লাহিজ ও হাজ্জা প্রদেশে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি হামলার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর প্রতিক্রিয়ায় সৌদি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি কার্যকরের ঘোষণা দেয় হুতিরা। পরে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে অভিযান চালানোর দাবিও করে গোষ্ঠীটি।

পাল্টাপাল্টি হামলা ও হুমকির মধ্যে ইয়েমেনের সংঘাত নতুন করে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বন্দর ও বেসামরিক অবকাঠামো ঘিরে উত্তেজনা দেশটির সাধারণ মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী