হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় মন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩০:৪৬
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

সুদিব্য কুমার সোনু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) একজন অভিজ্ঞ নেতা হিসেবে পরিচিত ছিলেন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে গিরিডিহ আসন থেকে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও কৌশলবিদ হিসেবেও তার পরিচিতি তৈরি হয়।

তার আকস্মিক মৃত্যুতে ঝাড়খণ্ডের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ রাজ্য সরকারের একাধিক মন্ত্রী প্রয়াত নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

জেএমএমের পক্ষ থেকেও এক বিবৃতিতে সুদিব্য কুমার সোনুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। দলটি জানিয়েছে, তার চলে যাওয়া দল, সরকার এবং পুরো ঝাড়খণ্ডের জন্য বড় ধরনের ক্ষতি।

রাজ্যের পর্যটন খাতের উন্নয়নেও সক্রিয় ছিলেন সুদিব্য কুমার সোনু। মৃত্যুর কয়েক দিন আগেও পর্যটন ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করতে ঝাড়খণ্ড সরকারের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে কর্ণাটক সফর করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন এই রাজনীতিক। তার অকালমৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর