যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে তেহরানের পথে কাতারের প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ১৯:৪১:৪৮
সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমানো এবং দুই দেশের মধ্যে আবারও সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে তেহরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুরু হচ্ছে কাতারের প্রধানমন্ত্রীর এই সফর। একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে দোহা।

এর আগে বুধবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমনের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করবেন কাতারের প্রধানমন্ত্রী।

পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার পথ ফের উন্মুক্ত করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির বিষয়টিও গুরুত্ব পাবে তার সফরে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মতপার্থক্য নিরসনে কূটনৈতিক উদ্যোগকেই সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখে দোহা। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।

এদিকে কাতারের প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইরানও। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে কাতারের মধ্যস্থতামূলক উদ্যোগের ধারাবাহিকতা নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহও আলোচনায় আসতে পারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই কাতারের এই সফরকে দেখা হচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট