ফ্রান্স-সৌদি আরবের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ০১:৩১:০৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করতে নতুন একটি সমঝোতায় পৌঁছেছে সৌদি আরব ও ফ্রান্স। সামরিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রতিরক্ষা শিল্পে যৌথভাবে কাজ করার লক্ষ্যেই দুই দেশের মধ্যে ‘ডিক্লারেশন অব ইনটেন্ট’ স্বাক্ষর করা হয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ফ্রান্সের সশস্ত্র বাহিনী ও ভেটেরান বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এই সমঝোতা সই হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফরাসি মন্ত্রী ক্যাথরিন ভোত্রাঁ।

চুক্তির আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির যৌথ উন্নয়ন নিয়ে কাজ করার সুযোগ তৈরি হবে। বিশেষ করে আধুনিক সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প এবং সংশ্লিষ্ট খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিক্ষা কার্যক্রমেও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এসব উদ্যোগ দুই দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের সৌদি-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতায় প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধিতেও চুক্তিটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হয়। ওই চুক্তিতে কোনো একটি দেশের ওপর হামলাকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে। এছাড়া গত জুলাইয়ে সৌদি নেতৃত্বে ১৪ দেশের অংশগ্রহণে একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগও সামনে আসে।

নতুন ফ্রান্স-সৌদি সমঝোতার ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট