পর্যটকবাহী বাস দুর্ঘটনায় হাঙ্গেরিতে ১২ জনের মৃত্যু

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬ ২১:৪৪:৪৯
ছবি: সংগৃহীত

হাঙ্গেরির পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ১২ জনের। পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার ও জরুরি তৎপরতা শুরু হয়।

রোববার (১৬ আগস্ট) মেজোকেরেসতেস শহরের কাছে এম৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বাসটি পোলিশ পর্যটকদের নিয়ে সার্বিয়া থেকে পোল্যান্ডের দিকে যাচ্ছিল। এতে ৫৭ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন।

পুলিশ জানায়, বাসটি নীরেৎহাজা অভিমুখে যাওয়ার সময় সড়ক থেকে পাশের খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। চালককে আটক করা হয়েছে।

২০০৩ সালের পর হাঙ্গেরিতে এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। ওই বছর শিওফকে একটি ট্রেন জার্মান পর্যটকবাহী বাসে ধাক্কা দিলে ৩৩ জন নিহত হন।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট