এনসিপির দুই নেতা বহিষ্কার

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬ ১৮:০০:০০
ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন ও দলীয় নীতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মৌলভীবাজারের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন-এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানায় এনসিপি। দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষর করা বিজ্ঞপ্তি দুটি দলের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

এহসান জাকারিয়ার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী ও দলীয় নীতির পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অন্যদিকে, তামিম আহমেদের বিরুদ্ধেও গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠার কথা জানানো হয়েছে। অভিযোগের গুরুত্ব এবং দলের সাংগঠনিক স্বার্থ বিবেচনায় তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করেছে এনসিপি। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলের কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই নেতার বহিষ্কারের সিদ্ধান্তই তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ