বৃক্ষ হত্যায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করার নির্দেশ ডেপুটি স্পিকারের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ ০১:১১:৪০
সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার বাবন এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশ দেন।

কায়সার কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মানুষের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছ গুরুত্বপূর্ণ সম্পদ। অথচ রাতের আঁধারে রোপণ করা গাছের চারা নষ্ট করা হয়েছে।

ঘটনার তদন্তে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত শেষ করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারা গাছগুলো উপড়ে ফেলেছে, তা শনাক্ত করে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

ঘটনার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানান ডেপুটি স্পিকার। পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনে কেউ এ ঘটনা ঘটিয়েছে কি না, সে বিষয়েও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা বলেন তিনি।

স্থানীয় বাসিন্দাদেরও রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও নিরাপত্তায় এগিয়ে আসার আহ্বান জানান কায়সার কামাল। তিনি বলেন, এসব গাছ কোনো ব্যক্তির সম্পত্তি বা বাড়ির সৌন্দর্যের জন্য নয়; বরং এলাকার মানুষের পরিবেশ ও ভবিষ্যতের কথা বিবেচনা করেই রোপণ করা হয়েছে।

ঘটনার বিষয়ে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সরকারি উদ্যোগে বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার পাশাপাশি বাস্তবে কতটি গাছ লাগানো হয়েছে এবং সেগুলোর কতটি টিকে আছে, তা খতিয়ে দেখতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

কায়সার কামাল বলেন, জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে জবাবদিহির আওতায় আনা গেলে রাষ্ট্রের কার্যক্রম আরও কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনী এলাকায় সড়কের পাশে রোপণ করা প্রায় ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলার অভিযোগ ওঠে। পরদিন সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে গত ৫ আগস্ট ওই এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের দুই পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রাও।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট