নবীনগরে উৎসবমুখর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ আগস্ট, ২০২৬ ০০:৪৩:১৩
মমিনুল হক রুবেল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধর্মীয় আবহ ও উৎসবের আমেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সকালে পৌর এলাকার বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হন বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসব আয়োজনে অংশ নিতে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা এনামুল হক কুতুবী। বিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, শিক্ষা ও মানবতার প্রতি তাঁর আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে মহানবীর (সা.) দেখানো পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, আলহাজ নাজিম উদ্দিন পীর সাহেব, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ ও মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা গেলে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিকতা আরও সুদৃঢ় হবে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-শৃঙ্খলা এবং মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট