রংপুরে আলোচিত ঘটনায় প্রকৃত আসামিদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ২০:৫৪:৫০
সংগৃহীত

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। দাবি বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে সংগঠনটি।

বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রংপুরের হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের মানুষের ওপর সহিংসতার ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

হিন্দু মহাজোটের নেতারা জানান, তাদের দাবির বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

অন্যদিকে, রংপুরের হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, ঘটনা ঘটার পর যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে। অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালতে দেওয়া জবানবন্দিতেও তারা হত্যার বিষয়ে বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন