তিতাস নদীতে ঝাঁপ দিয়ে এক তরুণীকে বাঁচাল পুলিশ সদস্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ আগস্ট, ২০২৬ ২০:১২:০০
মমিনুল হক রুবেল

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া এক তরুণীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রাণে বাঁচিয়েছেন এক পুলিশ কনস্টেবল। নিজের নিরাপত্তার কথা না ভেবে নদীতে নেমে ওই নারীকে তীরে তুলে আনেন কনস্টেবল অমিত হাসান। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকার প্রথম ব্রিজে ঘটনাটি ঘটে।

জানা গেছে, রাতে ব্রিজ এলাকায় থাকা অবস্থায় ২৪ বছর বয়সী এক তরুণী হঠাৎ নদীতে ঝাঁপ দেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সেখানে থাকা পুলিশ সদস্য অমিত হাসান পানিতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে সাঁতরে তরুণীকে ধরে ফেলেন তিনি। পরে স্থানীয় একটি নৌকার সহায়তায় তাকে নদীর তীরে নিয়ে আসা হয়।

উদ্ধারের পর দ্রুত ওই তরুণীকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১২টার দিকে তাকে পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল অমিত হাসান তার ব্যাচমেট কনস্টেবল মো. ফয়সাল ও ইফরান মাহমুদের সঙ্গে ওই এলাকায় গিয়েছিলেন। অমিতের বিদায় উপলক্ষে তারা সেখানে কিছু সময় কাটাচ্ছিলেন। এর মধ্যেই তরুণীকে নদীতে ঝাঁপ দিতে দেখে অমিত দ্রুত উদ্ধারে এগিয়ে যান।

হাসপাতালের পুলিশ বক্সে দায়িত্ব পালন করা কনস্টেবল মঞ্জুর আলম ফারাবী জানান, নদীতে তরুণীকে পড়তে দেখে অমিত হাসান কোনো ধরনের দেরি না করে পানিতে নেমে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন হাসপাতালে গিয়ে তরুণীর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের কারণে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। প্রায় ছয় মাস আগে সদর উপজেলার রাধিকা-জগৎসার গ্রামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জে থাকতেন। দাম্পত্য কলহের জেরে কয়েক মাস আগে বাবার বাড়িতে ফিরে আসেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিদর্শক নাছির উদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যার চেষ্টার বিষয়টি জানা গেলেও এর পেছনে প্রকৃত কারণ তদন্তের পর স্পষ্ট হবে।

এদিকে, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নদীতে নেমে তরুণীকে উদ্ধারের ঘটনায় কনস্টেবল অমিত হাসানের সাহসিকতার প্রশংসা করেছেন স্থানীয়রা। পরিবারের সদস্যরাও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার