ফতুল্লায় অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টা,সিসি ক্যামেরায় রহস্য উন্মোচন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে সন্ত্রাসী মিঠুন-রাব্বি বাহিনীর বিরুদ্ধে। সোমবার বেলা সাড়ে ১১টায় পাগলা নিচিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী মিঠুন-রাব্বি বাহিনীর সদস্য সাজু ওরফে কিলার সাজু নিজ হাতে অস্ত্রটি রাখেন রবিনের ব্যবসা প্রতিষ্ঠানে। এরপর র‌্যাব-১০ এর একটি টিম এসে ব্যবসায়ী রবিনকে বাড়ি থেকে আটক করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাজুর রাখা অস্ত্রটি উদ্ধার করে। পরে ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবার র‌্যাব-১০ এর কার্যালয়ে যোগাযোগ করে রবিনের ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র রেখে যাওয়ার একটি ভিডিও ফুটেজ সরবরাহ করলে প্রকৃত ঘটনা প্রকাশ পায় এবং রবিনকে ছেড়ে দেয় র‌্যাব।

রবিনের পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় সন্ত্রাসী মিঠুন, রাব্বি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল রবিনের কাছে। চাঁদা না দেওয়ায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মিঠুন বাহিনীর সদস্য সাজু ওরফে কিলার সাজু রবিনের দোকানে একটি বিদেশি পিস্তল রেখে যায়। অল্প সময়ের মধ্যে র‍্যাব-১০ এর একটি টিম রবিনের বাসায় গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্র উদ্ধার করে। তবে অস্ত্র সম্পর্কে কোনো ধারণাই ছিল না রবিনের।

পরে রবিনের পরিবার র‍্যাব সদর দপ্তরে যোগাযোগ করে সিসি ক্যামেরার ফুটেজ সরবরাহ করে। ওই ফুটেজে দেখা যায়, সাজু নিজেই দোকানে অস্ত্রটি রেখে যায়। ঘটনার সত্যতা প্রমাণিত হলে র‍্যাব রবিনকে ছেড়ে দেয়।

এ বিষয়ে ব্যবসায়ী রবিন প্রকৃত অপরাধী মিঠুন, রাব্বি ও সাজুর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে মাদক বা অস্ত্রের কোন অভিযোগ নেই। অথচ চাঁদা না পেয়ে মিঠুন-রাব্বি বাহিনী আমার ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র রেখে আমাকে ফাঁসাতে চেয়েছিল। র‌্যাব বিষয়টি বুঝতে পেরে আমাকে ছেড়ে দেয়। আমি প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি করছি। আজকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ না থাকলে আমার জীবনটা জেলেই পঁচে যেতো।

রবিন আরো জানান, আমাকে ফাঁসানোর জন্য এলাকার মাদক ব্যবসায়ীদের বড় একটি সিন্ডিকেট কাজ করেছে। যারমধ্যে রসূলপুর এলাকার মাদক ব্যবসায়ী ও ফর্মা শান্ত, ওর ভাই হৃদয়, শরীফবাগের মাদক ব্যবসায়ী পাকনা শাকিল, আমতলার মাদক ব্যবসায়ী মীর রনি অন্যতম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা