মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরাসিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে তার বাসভবনে এক অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল আজহারকে পদক তুলে দেন।
আইএসপিআর জানায়, ২০২২-২৩ সালে কর্নেল পদে ব্রিগেডিয়ার জেনারেল আজহার পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনইউএসএম) ফোর্স হেডকোয়ার্টারে 'ডেপুটি চিফ অব স্টাফ (সাপোর্ট)' হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ১৩ হাজারের বেশি শান্তিরক্ষীর লজিস্টিক ও সাপোর্ট কার্যক্রম দক্ষভাবে সমন্বয় করেন।
২০২২ সালে ফরাসি বাহিনীর ‘বারখান’ অভিযান থেকে মালির উত্তরাঞ্চলের ক্যাম্প পুনর্বিন্যাসের দায়িত্ব জাতিসংঘ মিশনের ওপর ন্যস্ত হলে, ব্রিগেডিয়ার জেনারেল আজহারের নেতৃত্বাধীন লজিস্টিকস টিম ফরাসি কন্টিনজেন্টের নিরাপদ প্রস্থান এবং জাতিসংঘ সদস্যদের সুচারুভাবে মোতায়েন নিশ্চিত করেন।
২০২৩ সালে মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পূর্ণ প্রত্যাহারের সময় মাত্র ছয় মাসের মধ্যে তার নেতৃত্বাধীন টিম নিরাপদে সব সদস্য ও ব্যবহৃত অস্ত্র-সরঞ্জাম প্রত্যাহার সম্পন্ন করে।
ব্রিগেডিয়ার জেনারেল আজহার সুদান, আইভরি কোস্ট, সোমালিয়া এবং সর্বশেষ মালিসহ বিভিন্ন আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক শান্তিরক্ষা অপারেশনে এই গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফরাসি সরকার তাকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেছে।