ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগে আটক যুবক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে ফরিদপুরের নগরকান্দায় সাগর মণ্ডল (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর ছবি স্টোরিতে দেওয়ার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র কাবা শরিফ অবমাননা করে স্টোরিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় জনতা সন্ধ্যায় গোড়াইল বাজার এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাগর মণ্ডলকে স্থানীয়রা আরিফ ডাক্তারের ফার্মেসির ভেতর আটকে রাখেন। তিনি ওই ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করতেন।

খবর পেয়ে রাতে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। এরপর নগরকান্দা থানা পুলিশ সাগর মণ্ডলকে আটক করে।

নগরকান্দা ইউএনও দবির উদ্দিন বলেন, 'ফেসবুকে আপত্তিকর পোস্টের জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি