ফের ভূমিকম্পে কাঁপল দেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ঢাকাসহ দেশের একাধিক জেলায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন। অনেক এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, গুগল জানিয়েছে—বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় এই ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।

গুগলের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ম্রাউক-ইউ শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে। তবে এ ঘটনায় বাংলাদেশে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে একই দিন ভোর ৪টা ৩৬ মিনিটে দেশের বিভিন্ন এলাকায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, ভোরের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকায়। এর কেন্দ্রের গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার। সে সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়।

ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি তারা পর্যবেক্ষণে রেখেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী