ফেনী ও পঞ্চগড়ের আলোচিত ২ এসপি প্রত্যাহার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ফেনী ও পঞ্চগড়ে সদ্য পদায়ন পাওয়া আলোচিত দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। তারা হলেন ফেনীর জন্য বদলি হওয়া মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির সই করা পৃথক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

আদেশ অনুযায়ী, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে আগামী ১০ মের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। অন্যদিকে পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকে দায়িত্ব হস্তান্তর করে একই সময়ের মধ্যে সদর দপ্তরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ মে দেশের ১২ জেলায় পুলিশ সুপার পদে রদবদলের অংশ হিসেবে মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে পদায়ন করা হয়েছিল।

তবে ওই পদায়নের পর থেকেই তার অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, তিনি দুটি হত্যা মামলার আসামি থাকা অবস্থায় ফেনীর এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ ঘটনায় গত ৭ মে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে রিটটি দায়ের করেন।

অন্যদিকে পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানের বিরুদ্ধেও অতীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২২ সালের ৩০ অক্টোবর সরকারের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তার এক বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়।

এমন একজন কর্মকর্তাকে আবার পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা মিজানুর রহমানের বাড়ি বরিশালে। পঞ্চগড়ে যোগদানের আগে তিনি ঢাকায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন-১ এ সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক