পদত্যাগ করে কোন দলে উপদেষ্টা আসিফ-মাহফুজ?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। তফসিল ঘোষণার আগেই তারা দায়িত্ব ছাড়বেন বলে জানা গেছে।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে থাকা এই দুই উপদেষ্টার রাজনৈতিক অঙ্গনে প্রবেশ এখন বড় আলোচনার বিষয়। তবে তারা কোন দলের হয়ে নির্বাচনে অংশ নেবেন, সে প্রশ্নের নিশ্চিত উত্তর এখনও পাওয়া যায়নি।

জানা গেছে, ইতোমধ্যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিলেও আসিফ ও মাহফুজের সেই দলে যোগদানের সম্ভাবনা ক্ষীণ। বরং রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামতে পারেন। পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টাকে তারা মৌখিকভাবে অবহিত করেছেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 'নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব। উপদেষ্টা হিসেবে নির্বাচন করা ঠিক হবে না। কোন দল থেকে করব, এখনো ঠিক করিনি।'

তিনি আরও বলেন, 'ঘোষণা দিয়েছি নির্বাচন করব, তবে কোথা থেকে করব, এটা ঘোষণা দেইনি। শুধু দুজন ছাত্র উপদেষ্টা নন, আরও কয়েকজন উপদেষ্টাও নির্বাচন করতে পারেন।'

কুমিল্লার ভোটার হলেও আসিফ সম্প্রতি ঢাকার ভোটার হয়েছেন ঢাকা-১০ আসনে। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে, তিনিই হয়তো এই আসন থেকে নির্বাচন করবেন। বিএনপিও এখনো এ আসনে প্রার্থী দেয়নি, যা জল্পনাকে আরও উসকে দিচ্ছে।

এর আগে ৯ নভেম্বর তিনি বলেছিলেন, 'ঢাকা থেকেই নিশ্চিতভাবে নির্বাচন করব। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইচ্ছে আছে।'
গত ১৪ আগস্টও তিনি জানিয়েছিলেন, তফসিল ঘোষণার আগেই তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন।

এদিকে, মাহফুজ আলম কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়েও সমানভাবে জল্পনা চলছে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামী সপ্তাহেই তাদের পদত্যাগপত্র জমা পড়তে পারে বলে রাজনৈতিক সূত্রের দাবি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি