পাকিস্তানে ভারি বৃষ্টিতে ছাদ ধসে নারী-শিশুসহ প্রাণহানি ১১

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে টানা ভারি বৃষ্টিতে কাঁচা বাড়ির ছাদ ধসে নারী ও শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক জরুরি পরিষেবার কর্মকর্তা বিলাল ফাইজি জানান, উদ্ধারকর্মীরা ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেন।

নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। পরে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি।

পরিস্থিতি বিবেচনায় উত্তর পাকিস্তানে পর্যটকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। বর্ষা মৌসুমে পাকিস্তানে প্রায়ই ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

২০২২ সালে দেশটিতে ভয়াবহ বন্যায় প্রায় এক-তৃতীয়াংশ এলাকা পানিতে তলিয়ে যায়। ওই দুর্যোগে প্রাণ হারান প্রায় ১ হাজার ৭৩৯ জন এবং ক্ষতি হয় প্রায় ৩০ বিলিয়ন ডলারের।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা