অর্থনৈতিক সংকটে উত্তাল বলিভিয়া, জোরালো হচ্ছে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। খনি শ্রমিক ও গ্রামীণ ইউনিয়নের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানী লা পাজ-এর কেন্দ্রীয় চত্বর প্লাজা মুরিলোতে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। নিরাপত্তাবেষ্টনী ভেঙে চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

এ সময় বিক্ষোভে অংশ নেওয়া খনি শ্রমিকদের পক্ষ থেকে বিস্ফোরক নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

দেশটির খনি শ্রমিকদের সংগঠন ফেডারেশন অব মাইনিং কোঅপারেটিভসের নেতৃত্বে হাজার হাজার শ্রমিক এ আন্দোলনে অংশ নিয়েছেন। আন্দোলনকারীদের দাবি, খনিশিল্পে ব্যবহৃত বিস্ফোরক ও জ্বালানি তেলের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি খনি সংক্রান্ত চুক্তির শর্ত পুনর্বিবেচনা এবং আধুনিক নীতিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছেন তারা।


এদিকে বর্তমান সরকার অভিযোগ করেছে, বিরোধী গোষ্ঠী এবং সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস আন্দোলনে উসকানি দিচ্ছেন। ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করা মোরালেস ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বলিভিয়ার ক্ষমতায় ছিলেন এবং এখনও গ্রামীণ অঞ্চলে তার উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে।

তবে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোরালেস। তিনি দাবি করেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে তাকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করছে।
 
একই সঙ্গে খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতারও তীব্র সমালোচনা করেন তিনি।

মোরালেস আরও বলেন, 'জনগণের ক্ষোভ স্বতঃস্ফূর্ত এবং তারা এমন একটি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যে সরকার শুরু থেকেই সংবিধান ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।'

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন