নির্বাচনে বিএনপির প্রার্থীদের ৫৯ শতাংশ ঋণগ্রস্ত: টিআইবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থার তথ্য অনুযায়ী, বিএনপির প্রার্থীদের মধ্যে ৫৯.৪১ শতাংশ ঋণগ্রস্ত, যা সকল দলগুলোর মধ্যে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রার্থীদের ইশতেহার নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন। মূল প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থার কমিউনিকেশন ও আউটরিচ বিভাগের পরিচালক তৌহিদুল ইসলাম।

প্রতিবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল এবং ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৯৮১ জন অংশগ্রহণ করছেন। এর মধ্যে ১৭৩২ জন দলীয় এবং ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী। প্রার্থীদের মধ্যে মোট ২৫.৫ শতাংশের ঋণ বা দায় রয়েছে। তাদের মোট ঋণের পরিমাণ ১৮,৮৬৮.৫ কোটি টাকা, যার মধ্যে ব্যাংক ঋণ ১৭,৪৭১.৬ কোটি টাকা।

দলের ভিত্তিতে ঋণগ্রস্ত প্রার্থীদের হার দেখা যায়, বিএনপির প্রার্থীদের মধ্যে ৫৯.৪১ শতাংশ, জাতীয় পার্টির ২৬.৯৭ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৩২.৭৯ শতাংশ।

নারী প্রার্থীদের অংশগ্রহণ এবারও লক্ষ্য করা মাত্রা ৫ শতাংশ পূরণ করতে পারেনি। প্রার্থীদের মধ্যে ৪৮ শতাংশের বেশি ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োজিত। আইন ও শিক্ষক পেশার হিসেবে যথাক্রমে ১২.৬১ ও ১১.৫৬ শতাংশ প্রার্থী রয়েছে। রাজনৈতিক পেশাকে পেশা হিসেবে দেখিয়েছেন মাত্র ১.৫৬ শতাংশ প্রার্থী।

অস্থাবর ও স্থাবর সম্পদের ভিত্তিতে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ এবং শতকোটিপতি ২৭। ৫৩০ প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে মামলা চলমান, যা মোট প্রার্থীর ২২.৬৬ শতাংশ। অতীতে মামলা ছিল ৭৪০ প্রার্থীর বিরুদ্ধে, যা ৩১.৬৪ শতাংশ।

নির্বাচনী খরচের দিক থেকে দেখা গেছে, সকল দলের প্রার্থীরা মোট ৪৬৩.৭ কোটি টাকা খরচের ঘোষণা দিয়েছে। প্রতিজন প্রার্থীর গড় ব্যয় প্রায় ২২.৫ লাখ টাকা। সর্বোচ্চ ব্যয় করেছে বিএনপি (১১৯.৫ কোটি টাকা) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামি বাংলাদেশ (৮০.৬ কোটি টাকা)।

টিআইবির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৫৯ প্রার্থীর তুলনায় ১১৮ প্রার্থীর স্বামী-স্ত্রী বা নির্ভরশীলের অস্থাবর সম্পদ বেশি, ১১৮ প্রার্থীর তুলনায় দালান বা ফ্ল্যাট বেশি এবং ১৬৪ প্রার্থীর তুলনায় জমির পরিমাণ বেশি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি