নারায়ণগঞ্জকে মাদক ও সন্ত্রাস মুক্ত জেলা গড়ার ঘোষণা জাকির খানের
নারায়ণগঞ্জকে মাদক ও সন্ত্রাস মুক্ত জেলা গড়ার ঘোষণা জাকির খানের
A
Admin
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ঘোষণা দিয়েছেন, “আমাদের নারায়ণগঞ্জকে একটি মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো।” সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহরের নিতাইগঞ্জ থেকে তার আয়োজিত এক বিশাল র্যালীর শুরুতে তিনি এ কথা বলেন।
র্যালীকে ঘিরে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নিতাইগঞ্জের মণ্ডলপাড়ায় জমায়েত হতে থাকেন। পরে জাকির খানের নেতৃত্বে র্যালীটি মণ্ডলপাড়া থেকে শুরু হয়ে শহরের ২নং রেলগেট, চাষাঢ়া, খানপুর মোড় প্রদক্ষিণ করে আবারও চাষাঢ়ায় এসে পথসভা শেষে সমাপ্ত হয়।
এসময় হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে জনসমুদ্রের রূপ নেয় র্যালীস্থল। নেতা-কর্মীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকির খানের আয়োজনে এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ লোকসমাগম। র্যালীতে বহু অংশগ্রহণকারীকে হাতে দলের প্রতীক ধানের শীষ নিয়ে শোভাযাত্রায় যোগ দিতে দেখা যায়। এছাড়া একজন নারীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবয়বে সাজতে দেখা যায়, যা সবার দৃষ্টি আকর্ষণ করে।
র্যালীর শুরুতে বক্তব্য রাখতে গিয়ে জাকির খান বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জননেতা তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি। তারেক রহমান এই দেশে আসবেন বীরের বেশে।”
তিনি আরও বলেন, “আমাদের নারায়ণগঞ্জকে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না, তাই সাধারণ মানুষের প্রত্যাশা ও অংশগ্রহণই আমাদের শক্তি।”
জাকির খান নারায়ণগঞ্জের এক আলোচিত রাজনৈতিক নেতা। তার নামেই ভিড় করে নেতা-কর্মীরা রাস্তায় নামে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই র্যালী তার রাজনৈতিক জনপ্রিয়তার আরেকটি প্রমাণ বলে দাবি করেছেন বিএনপি মহানগরের স্থানীয় নেতারা।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
নানার সঙ্গে আর বরিশাল যাওয়া হলো না ছোট্ট মাহিনের
১৪ সেপ্টেম্বর, ২০২৬
কলাপাড়া পৌরসভার পানি সেবায় চরম ভোগান্তি, নেপথ্যে দুর্নীতি-অনিয়মের অভিযোগ
১৪ সেপ্টেম্বর, ২০২৬
কুড়িগ্রামে ডিবি সদস্য ক্লোজড, তদন্ত কমিটি গঠন
১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার বন্ধ থাকবে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ
১৪ সেপ্টেম্বর, ২০২৬
নবীনগরে নিষিদ্ধ সংগঠন আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যন গ্রেপ্তার
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন
-
জামায়াত-শিবিরকে পাকিস্তানের নাগরিকত্ব নেওয়ার পরামর্শ রাশেদ খানের
-
ঢাবিতে জিন্নাহর ছবি সরানো সেই শিক্ষার্থী কে?
-
গ্র্যান্ড মসজিদে যাতায়াতে রোমে চালু হলো নতুন বাস রুট
-
ইরানের হামলায় চীনা স্যাটেলাইটের সহায়তার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র
-
গোলাম আযমকে জুতা পেটার ছবি এবার ডাকসুর সংগ্রহশালায়
-
ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
-
ঢাকার প্রবেশপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের
-
পররাষ্ট্রসচিবের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
-
নানার সঙ্গে আর বরিশাল যাওয়া হলো না ছোট্ট মাহিনের