নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদ ২৫ পরিবার পেল ডিসির ঈদ উপহার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ ২৫ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শুক্রবার (৬ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “যাদের ত্যাগের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি, তাদের বাদ দিয়ে ঈদ উদযাপন কখনও পূর্ণতা পাবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ক্ষুদ্র উপহার দিয়ে আমাদের মূল্যায়ন করবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা আপনাদের সঙ্গে নিয়েই উৎসব উদযাপন করতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা জানি সন্তান ছাড়া, পিতা ছাড়া ঈদের আনন্দ অপূর্ণ। তবে আপনারা মনে রাখবেন—যে সন্তান হারিয়েছেন, সে দেশের বীর সন্তান। আমরা সবাই তাদের জন্য দোয়া করি।”

অনুষ্ঠানে শহীদ আহসান কবিরের পিতা হুমায়ুন কবির বলেন, “জেলার প্রশাসন যে আমাদের খোঁজ খবর নিচ্ছে, এতেই আমরা সন্তুষ্ট। এখন চাই, যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের বিচার হোক। পাশাপাশি শহীদদের কবর সংরক্ষণ করে রাখার দাবি জানাই।”

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত উপপরিচালক (স্থানীয় সরকার) মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাবেদ আলম এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

জেলা প্রশাসনের উদ্যোগে জুলাইয়ের বৈষম্যবিরোধী গণআন্দোলনে শহীদ ২৫ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ