না'গঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক,অস্ত্রসহ গ্রেপ্তার ২৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ শহরের জিমখানা লেক পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ। 

আটককৃতদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার ও পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টা থেকে শহরের জিমখানা লেক ও আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলম চাঁন (৩৫), পারভীন (৩৫), আমরিনা ওরফে হাসি (৫০)।

এসময় অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে দেড় কেজি গাঁজা, ৬০ পিস ইয়াবা, ২৫০ মিলি বিদেশি মদ, তিনটি বড় ছোরা, দুইটি লোহার পাইপ ও একটি চাপাতি উদ্ধার করা হয়। 

এছাড়াও মাদক সেবনের সময় ধরা পড়ায় একজনকে ৭ দিন একজনকে দুই সপ্তাহ দুই জনকে ১২ দিন ও একজনকে ২০ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। 

আটককৃত অন্যান্য আসামিদের থানায় নিয়ে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জে কিছু নির্দিষ্ট স্পট রয়েছে। সেখানে মাদকসেবীরা আড্ডা দেয় ও মাদক বিক্রি করে৷ আমরা সেসকল স্পটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে আমরা ফতুল্লার একটি স্পটে অভিযান পরিচালনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান। 

তিনি বলেন, এখানে আলম চান নামের এক ব্যাক্তি রয়েছে। তার নামে অসংখ্য মাদক মামলা রয়েছে। আজকে আমরা তাকে সফল ভাবে আটক করতে পেরেছি। তার কাছ থেকে দুই কেজি গাঁজা, বিদেশি মদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। তার নামে মাদক মামলা দায়ের করা হবে, তার বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে। এছাড়াও আমরা দুই নারী মাদক ব্যাবসায়ীকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছি। এখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ জনকে শাস্তি দেয়া হয়েছে। তাদের ৭ দিন, ২ সপ্তাহ ও ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, আমােদর সাথে যৌথ বাহিনী ছিল। এখানে সেনাবাহিনী, ডিবি পুলিশ ছিল আমাদের থানার একটি টিম ছিল এবং ম্যাজিস্ট্রেট ছিল। আমাদের জেলা পুলিশ সুপারের নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমরা নারায়ণগঞ্জকে মাদকামুক্ত করতে চাই। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা যেকোন সময় যেকোন জায়গায় বেছে নেবো। সেখান থেকে আমরা অভিযান চালিয়ে এসকল মাদকসেবীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ