না'গঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আইয়ুব ভ‚ঁইয়া। এসময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।


জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব ভূঁইয়া বলেন, সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রেস ক্লাবের সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের আওতায় আনার চিন্তা করা হচ্ছে। বিগত কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমান কমিটি এ বিষয়ে কাজ করছে। দেশের সকল জেলা পর্যায়ের প্রেস ক্লাবের সাংবাদিকরা আগামীতে জাতীয় প্রেস ক্লাব ব্যবহার করার সুযোগ পাবেন বলে তিনি জানিয়েছেন।


এসময় তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাবের দায়িত্ব পাওয়ার পর দেশের বিভিন্ন জেলার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের খোঁজ খবর নিয়েছি। আমরা সাংবাদিকরা কোনো দল বা মতের নই বরং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছি। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক ও কলামিস্ট মীর আব্দুল আলিম।


গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায়। সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তমিজ উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান মিন্টু, মাকসুদুর রহমান কামাল, নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, হাসান আরিফ, আমির হুসাইন স্মিথ ও হাসান উল রাকিব প্রমুখ।
সভা শেষে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব ভূঁইয়াকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ