মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেট নির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মুখস্থ নির্ভর ও সার্টিফিকেটকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর বিষয়ক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় প্রচলিত শিক্ষা কাঠামোকে সময়োপযোগী করে ঢেলে সাজানো জরুরি। শিক্ষা কেবল ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়, বরং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান ভিত্তি।'

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তোলা এবং কারিকুলাম প্রণয়নে শিল্পের চাহিদাকে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। ডাটা সায়েন্স, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং ও সমাজবিজ্ঞানের মতো বিভিন্ন শাখার আন্তঃসম্পর্কের মাধ্যমে জ্ঞানের পরিসর ক্রমেই বিস্তৃত হচ্ছে, যা শিক্ষাব্যবস্থায় প্রতিফলিত হওয়া প্রয়োজন।'

চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ইন্টারনেট অব থিংস, বিগ ডাটা, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিংসহ বিভিন্ন উন্নত প্রযুক্তি একদিকে যেমন কর্মসংস্থানের ধরণ পরিবর্তন করছে, অন্যদিকে নতুন নতুন চাকরির ক্ষেত্রও তৈরি করছে।'

বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে দেশের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনে আরও গুরুত্ব না দিলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী (এলামনাই) ও শিল্পখাতের অংশগ্রহণ বাড়াতে হবে।'

বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, 'উচ্চশিক্ষিতদের মধ্যেও বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ হলো দক্ষতার অভাব। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কর্মমুখী দক্ষতা অর্জনের ওপর জোর দিতে হবে।'

তিনি জানান, সরকার শিক্ষা কারিকুলামকে সময়োপযোগী করতে কাজ করছে এবং প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দক্ষতা উন্নয়নভিত্তিক শিক্ষা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি এপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনী স্টার্টআপ তৈরির লক্ষ্যে সিড ফান্ডিং, ইনোভেশন গ্রান্ট, সায়েন্স পার্ক ও ইনোভেশন সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। স্কুল পর্যায় থেকেই কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে বলে জানান।

প্রধানমন্ত্রী বলেন, 'ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু ডিগ্রি নয়, প্রয়োজন দক্ষ, উদ্ভাবনী ও কর্মমুখী মানবসম্পদ তৈরি করা।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. ১৮ কোটি মানুষের দাবিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. ১৮ কোটি মানুষের দাবিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩