মিরসরাইয়ে যুবদল নেতা কামালের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক কামাল উদ্দিনের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

এছাড়া বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান ও মিরসরাই থানা সংগ্রাম কমিটির আহবায়ক এসএম সুমনের সঞালনায় এসময় বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আহবায়ক হাসান মো. জসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম জেলা কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, ‘আমার বিশ্বাস হয়না কামাল আমাদের থেকে চলে গেছে। কামাল দক্ষ সংগঠন ও মানবিক মানুষ ছিল। সে তার এলাকার মানুষের বিপদে আপদে এগিয়ে যেতো। কামালের মৃত্যু কি সড়ক দুর্ঘটনায় নাকি হত্যা এটি তদন্ত করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। পরিবারের পক্ষ থেকে যে সকল অভিযোগ আনা হয়েছে; আমি চাই প্রশাসন তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আবেগ আর ক্ষোভের বশবর্তী হয়ে যেন কোন ক্ষতিগ্রস্থ না হয়। প্রশাসনের পাশাপাশি আমরা একটি ছায়া তদন্ত করতে পারি। কামালের মৃত্যুতে কোন ক্লু যদি পাওয়া যায় তাহলে তা আইনশৃঙ্খলাবাহিনীকে জানাবো। প্রশাসন যেন সুষ্ঠ তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন করে। কামালের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। রাজপথের সকল আন্দোলন সংগ্রাম সে মাঠে সক্রিয় ছিলো। যুবদলের মধ্যে কামালের মতো নেতৃত্ব সৃষ্টি করতে হবে। সে আমার বিশ্বস্থ সহকর্মী ছিল। আমরা আল্লাহর কাছে তার মতো এমন ত্যাগী ও পরিশ্রমী কর্মীর জন্য সকলের কাছে দোয়া চাই। সবাই তার পরিবারের পাশে থাকবেন।’

স্মরণ সভায় উপস্থিত যুবদলের নেতাকর্মীরা হাতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে যুবদল নেতা কামালের মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন করার পাশাপাশি হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী তুলেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ মিরসরাই জাতীয় বিশেষ অর্র্থনৈতিক অঞ্চল সড়কে নিপ্পন পেইন্টস কারখানার সামনে ড্রাম ট্রাক চাপায় উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিনের ব্যক্তিগত প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরবর্তীতে গত ১৪ মার্চ নিহত কামাল উদ্দিনের ছেলে মো. আরাফাতুল ইসলাম বাদি হয়ে জোরারগঞ্জ থানায় ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ট্রাক চালক খলিল হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন