মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে আড়াইশো পার করল বাংলাদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ আগস্ট, ২০২৬ ২২:২১:৩০
ছবি: সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে কঠিন পরীক্ষার মুখে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত শতকে ভর করে প্রথম ইনিংসে আড়াইশো রানের গণ্ডি পেরিয়েছে টাইগাররা। অধিনায়ক শান্ত ছাড়া অন্য ব্যাটাররা সুবিধা করতে না পারলেও মিরাজের লড়াকু ইনিংস দলকে এনে দিয়েছে স্বস্তি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউনের মারারা ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

এদিন শুরুতেই বিপর্যয়ে পড়ে সফরকারীরা। দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত রানের খাতা না খুলতেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান। দলীয় ৩৮ ও ব্যক্তিগত ৩১ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম।

এরপর মুমিনুল হক ৫৮ বল মোকাবিলা করেও মাত্র ১৬ রান করেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৪ বল খেলে রানের খাতা না খুলেই বিদায় নেন। লাঞ্চের পর অধিনায়ক শান্তও ৫৩ বলে ৩৭ রান করে আউট হলে আরও চাপে পড়ে বাংলাদেশ।

মিডল অর্ডারে অমিত হাসান ৬১ বলে ১৫ এবং সৌম্য সরকার ৩৬ বলে ১৬ রান করে ফিরলে সফরকারীদের ব্যাটিং লাইনআপ কার্যত ধসে পড়ে। দলের এমন সংকটময় মুহূর্তে দায়িত্ব কাঁধে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এক প্রান্ত আগলে রেখে লেজের সারির ব্যাটারদের নিয়ে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। ধৈর্য ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেলে খেলেন অনবদ্য এক ইনিংস।

শেষ পর্যন্ত ৭৫.৫ ওভারে ২৬৩ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মিরাজ। ১৪১ বল মোকাবিলা করে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০৯ রানের দারুণ এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তার এই লড়াকু শতকেই সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ।

৫১ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট তুলে নেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিএনসিসির ২৮ প্রকল্পের ঠিকাদারি কাজ আওয়ামীপন্থী ঠিকাদারদের হাতে তুলে দিলেন প্রশাসক মিল্টন সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. ডিএনসিসির ২৮ প্রকল্পের ঠিকাদারি কাজ আওয়ামীপন্থী ঠিকাদারদের হাতে তুলে দিলেন প্রশাসক মিল্টন সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩