মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি, অতঃপর...

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ার ঘটনায় আজ রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিট থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাটি জানার পর আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি) লাইন–৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, ট্রেনের ছাদের ওপর দুজনকে দেখা মাত্রই ট্রেন চলাচল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। একজনকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, আরেকজন রেল ট্র্যাক দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

হঠাৎ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন তৈরি হয়। এক যাত্রী জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থেমে থাকা একটি ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, বর্তমানে মেট্রোরেল সকাল ৭টা থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চলাচল করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি