মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকায় পৌঁছবে এয়ার অ্যাম্বুলেন্স

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী। বিএনপির পক্ষ থেকে কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন বলেও জানিয়েছেন তিনি।
 
তিনি বলেন, 'মেডিকেল বোর্ড অনুমতি দিলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স এসে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাবে। প্রয়োজনীয় সব ব্যবস্থা কাতার কর্তৃপক্ষই করেছে।'
 
তিনি আরও বলেন, 'প্রথমে কাতারের রয়েল এয়ার আম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও তাতে  কারিগরি ত্রুটি দেয়া দেয়ায় তারাই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের এরেঞ্জমেন্টটা করে দিচ্ছে। ম্যাডামকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আধুনিক প্রযুক্তির অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।'
 
এদিকে চিকিৎসকরা জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো গুরুতর এবং তিনি এখনো ফ্লাইটে ওঠার মতো পরিস্থিতিতে নেই। ফলে লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে মেডিকেল বোর্ডের করা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে।
 
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডের সদস্য খালেদা জিয়ার পুত্রবধু ও তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি