মধ্যরাতে সুজন সহসভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
গাজীপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের স্থানীয় এক নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে মো. কামরুজ্জামান মোল্লা (৬৫) নামের ওই নেতার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা এবং ইদ্রিস আলীর ছেলে। সুজনের গাজীপুর শাখার সহসভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে একটি মামলার বিষয়ে খোঁজ নিতে কামরুজ্জামান মোল্লা গাজীপুর আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। আদালতের কার্যক্রম শেষে আইনজীবীর চেম্বার থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। রাত গভীর হলেও তার খোঁজ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ২টার দিকে পুলিশের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পান তারা।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে সদর মেট্রো থানাধীন ধীরাশ্রম এলাকার একটি সড়কের পাশে মরদেহ ফেলে রেখে যায়। স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, তাদের জানা মতে কারও সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। তবে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে শত্রুতা থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ