মানুষের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না : মামুন মাহমুদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। মানুষ তার ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার অধিকার প্রয়োগ করবে—এই অধিকারগুলোই হলো গণতন্ত্রের মূল ভিত্তি। ভোটের অধিকার না থাকলে গণতন্ত্রও থাকবে না।”

তিনি আরও বলেন, “ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই একজন নাগরিক জনপ্রতিনিধি নির্বাচন করে, তার মতামত প্রকাশ করে। আর এভাবে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হয়। গত ১৫ বছর দেশে সেই জবাবদিহিতা ছিল না। সরকার যা খুশি করেছে, কোনো ভয় ছিল না। কিন্তু প্রকৃত গণতন্ত্রে পাঁচ বছর পর জনগণের সামনে ফিরে আসতে হয়, জবাব দিতে হয়।”

বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা বলেন, “ভোটাধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকেছে। জীবন বাজি রেখে আন্দোলন করেছে। আজ যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ ও দেলোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় আয়োজনটি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন শেখ, গাজী মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক সদস্য আলাল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, নাসিক ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসরাফিল প্রধান, থানা বিএনপির সাবেক সদস্য হারুন অর রশিদ, নজরুল ইসলাম মিন্না, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন ও ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ। 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ