মাদুরোর মামলা চালাতে পারবে ভেনেজুয়েলা সরকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রে চলমান মাদক পাচার-সম্পর্কিত ফেডারেল মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আইনি প্রতিরক্ষা ব্যয় বহনের সুযোগ পেয়েছে ভেনেজুয়েলা সরকার। এ লক্ষ্যে বিদ্যমান কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র, ফলে এখন মাদুরোর আইনজীবীদের পারিশ্রমিক দিতে পারবে দেশটির সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে মাদুরোর আইনজীবী ব্যারি পোল্যাক ম্যানহাটানের মার্কিন জেলা আদালতে মামলাটি খারিজের আবেদন করেন। তার যুক্তি ছিল, নিষেধাজ্ঞার কারণে সরকারের পক্ষ থেকে আইনি সহায়তা বন্ধ থাকলে মাদুরোর নিজের পছন্দের আইনজীবী নিয়োগের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়।

পরবর্তীতে মার্কিন বিচার বিভাগ আদালতকে জানায়, তারা নিষেধাজ্ঞা সংশোধনে রাজি হয়েছে, যাতে ভেনেজুয়েলা সরকার মাদুরোর প্রতিরক্ষা আইনজীবীদের অর্থ প্রদান করতে পারে। এই সিদ্ধান্তের পর মামলাটি খারিজের আবেদনকে “অপ্রাসঙ্গিক” হিসেবে উল্লেখ করা হয়।

তবে এ মামলার বিচারপ্রক্রিয়া ঘিরে বিতর্ক থেমে নেই। সমালোচকদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ভেনেজুয়েলা থেকে গ্রেপ্তার করে আনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অনেক আইন বিশেষজ্ঞও এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনবিরোধী হিসেবে দেখছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি ছিল একটি বৈধ আইন প্রয়োগকারী অভিযান। তাদের মতে, বিতর্কিত নির্বাচনের কারণে মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেয় না যুক্তরাষ্ট্র। ফলে আন্তর্জাতিক আইনে রাষ্ট্রপ্রধানদের যে বিচারিক দায়মুক্তির ধারণা রয়েছে, তা এ ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও দাবি তাদের।

বর্তমানে মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কের ব্রুকলিনে আটক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। মাদুরোর দাবি, এসব মামলা মূলত ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি রাজনৈতিক প্রচেষ্টা।

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও বলেছেন, তিনি চান বিদেশি কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল সম্পদে প্রবেশাধিকার পাক।

সবশেষ গত ২৬ মার্চের শুনানিতে বিচারক অ্যালভিন হেলারস্টেইন মামলাটি খারিজের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি। তবে তিনি প্রশ্ন তোলেন, সরকারকে আইনি ব্যয় বহন করতে না দেওয়াটা আসামির সাংবিধানিক অধিকার লঙ্ঘন কি না।

প্রসিকিউটরদের মতে, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির স্বার্থে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাহী বিভাগের।

তবে বিচারক মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রে নাগরিক হোক বা না হোক, প্রত্যেক আসামিরই আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার রয়েছে—এটি একটি মৌলিক সাংবিধানিক অধিকার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন