নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নৌ-পুলিশের পাগলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাল্কহেডে থাকা পাঁচজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে তাৎক্ষণিকভাবে কোনো অভিযান শুরু করা হয়নি।
তিনি আরও বলেন, আমরা লঞ্চটি আটক করেছি; কিন্তু লঞ্চের চালক ও তার সহযোগীরা যাত্রীদের সঙ্গে পালিয়ে যায়।