কুড়িগ্রামে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

কুড়িগ্রামর নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত আলতাফ হোসেন নাগেশ্বরী উপজেলার ঝামুয়াটারি গ্রামের শাজাহান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ হোসেন নাসরিন জাহান বিলকিস হত্যা চেষ্টা মামলার এক নম্বর আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি একটি প্রভাবশালী চক্রের নেতৃত্ব দিয়ে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আলতাফ হোসেন বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এর আগেও একাধিকবার কারাভোগ করেছেন। প্রভাব খাটিয়ে তিনি এলাকায় মাদক কারবার, জমি দখল, অবৈধভাবে বালু উত্তোলন এবং অসহায় মানুষকে বিভিন্নভাবে হয়রানিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাঁর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না বলেও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, আটককৃত আলতাফ হোসেনকে দুপুরে থানা থেকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ