ক্রাউড ফান্ডিংয়ে ২৬ লাখ, নিজের থেকে ১ লাখ: নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ব্যয়ের পরিকল্পনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী মোট ২৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে এর মধ্যে নিজের পকেট থেকে দেবেন মাত্র ১ লাখ টাকা। বাকি ২৬ লাখ টাকা ‘স্বেচ্ছাপ্রণোদিত দান’ ও ‘ক্রাউড ফান্ডিং’ থেকে সংগ্রহ করবেন বলে জানিয়েছেন তিনি।

নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য খরচ ও উৎস জানাতে হয়। ভোট শেষে প্রকৃত ব্যয়ের হিসাবও কমিশনে দাখিল করতে হয়। ঢাকা-৮ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৬৮ জন। ভোটারপ্রতি ১০ টাকা হিসেবে এ আসনে একজন প্রার্থী সর্বোচ্চ ২৭ লাখ ৫৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। সে হিসাবে নাসীরুদ্দীন পাটওয়ারী সম্ভাব্য ব্যয় দেখিয়েছেন ২৭ লাখ টাকা।

হালনাগাদ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান নিতে পারে।

আয়-ব্যয় ও সম্পদের হিসাব

হলফনামায় পেশার ঘরে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেকে ‘মার্কেটিং কনসালট্যান্ট’ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি আগে চাকরি করতেন বলেও জানিয়েছেন। পরামর্শক হিসেবে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা এবং চাকরি থেকে আয় ২ লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা। সব মিলিয়ে বার্ষিক আয় ৪ লাখ ৪৭ হাজার টাকা।

ঘোষিত হিসাব অনুযায়ী, তার হাতে নগদ রয়েছে ২৫ লাখ টাকা। তিনটি ব্যাংক হিসাবে যথাক্রমে ৮ হাজার ২৭৫ টাকা, ৯ হাজার ৭১২ টাকা এবং একটি হিসাবে কোনো টাকা নেই। এছাড়া নিজের নামে ১০ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান ধাতুর কথা উল্লেখ করেছেন। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩৬ লাখ ৫৭ হাজার টাকা।

নিজের বা স্ত্রীর নামে কোনো জমি, ফ্ল্যাট, ভবন কিংবা বাণিজ্যিক স্থাপনার মতো স্থাবর সম্পত্তি নেই বলেও হলফনামায় উল্লেখ করেছেন তিনি। কোনো ঋণও নেই বলে জানিয়েছেন।

কর ও মামলা সংক্রান্ত তথ্য

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দাখিল করা আয়কর রিটার্নে নাসীরুদ্দীন পাটওয়ারী বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ৩৩৩ টাকা এবং সম্পদের পরিমাণ ২৬ লাখ ৩০ হাজার টাকা। এর বিপরীতে আয়কর দিয়েছেন ৫ হাজার টাকা।

তার নামে বর্তমানে কোনো মামলা নেই। তবে, অতীতে দুটি মামলায় খালাস পাওয়ার তথ্য উল্লেখ করেছেন তিনি।

এমবিএ ডিগ্রিধারী নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্ম ১৯৯৫ সালের ১ নভেম্বর। ৩০ বছর বয়সী এই তরুণ এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। ঢাকা-৮ আসনে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি