খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উন্নতি হয়নি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত কয়েকদিনে কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। দায়িত্বশীল সূত্র জানায়, একাধিক পরীক্ষা-নিরীক্ষা সত্ত্বেও তার মূল জটিলতাগুলো এখনো নিয়ন্ত্রণে আসেনি।

চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানিয়েছেন, তার ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র এবং ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। এ কারণে তাকে কয়েক দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসা এবং বিদেশযাত্রা-সংক্রান্ত বিষয়ে যুক্ত একটি সূত্র জানায়, সর্বশেষ অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার সম্ভাব্য সময় আরও দুই দিন পিছিয়ে দিয়েছেন। দীর্ঘ যাত্রার ঝুঁকি মাথায় রেখে নেওয়া এই সিদ্ধান্ত এখন সম্পূর্ণ নির্ভর করছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তার শারীরিক পরিস্থিতির পরিবর্তনের ওপর।

সূত্র জানায়, গতকাল রাত পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল নয়, আবার অবনতিও নয়। অবস্থা আগের মতোই রয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসে তাঁর সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে। এরপর শনিবার ও রোববার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) নতুন বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে সর্বশেষ রিপোর্ট দেখে চিকিৎসা-পরিকল্পনায় পরিবর্তন আনা হবে কি না তা ঠিক করা হবে।

চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার অবস্থার প্রতিটি পরিবর্তন খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডায়াবেটিস, কিডনি কার্যকারিতা, হৃদ্‌যন্ত্র এবং ফুসফুসের সমস্যা নিয়ন্ত্রণে না থাকায় তাকে সম্পূর্ণ স্থিতিশীল বলা যাচ্ছে না। সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের কিছু অগ্রগতি দেখা গেলেও তা মোট ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট নয়। এ পরিস্থিতির কারণেই তাঁর বিদেশযাত্রার সম্ভাব্য তারিখ বারবার পিছিয়ে যাচ্ছে। প্রথমে জানানো হয়েছিল ৫ ডিসেম্বর তাকে লন্ডনে নেওয়া হবে। পরে সময় বাড়িয়ে দেওয়া হয় ৭ ডিসেম্বর এবং পরে তা পিছিয়ে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে এখন পর্যন্ত কোনো সময়ই নিশ্চিত করা যায়নি।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক উদ্বেগ বাড়ছেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি